রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। পূর্বে ২৫ শতাংশ কমিয়ে সরবরাহ করা হলেও, এখন তা ১৫ শতাংশে নামানো হয়েছে। বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসি জানিয়েছে, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ হ্রাসের ফলে ফিলিং স্টেশনগুলোকে নির্ধারিত চার্ট অনুযায়ী তেল সরবরাহ করতে হবে। এর জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা, ডিলার ও এজেন্টদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবের কারণে দীর্ঘমেয়াদে দেশে তেলের সংকট এড়াতে গত রোববার থেকে সরকারি নির্দেশে রেশনিং পদ্ধতিতে পেট্রোল পাম্পে তেল বিক্রি শুরু হয়।

