পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির লিমিডেট এর নেতৃবৃন্দের সাথে আইন- শৃঙ্খলা পরিস্থিতি,যানজট নিরসন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান।
মঙ্গলবার (১০মার্চ ) সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন,পবিত্র ঈদ- উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীরা যাহাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে সেদিকে সকলকে আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, রাস্তায় যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন,সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ,সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হীরা,সদস্য শ্রী চন্দন কুমার চক্রবর্তী, মিল্লাত হোসেন, দুলাল মিয়া,শফিকুল ইসলাম প্রমুখ।

