Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ১০, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় তাদের বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।

এরপর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক মেজবাহউদ্দিন, আব্দুস সালাম ও আবদুস সবুর কাজলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, তথ্য আপা মনিকা বসু এবং উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় লোহারটেক কোলের ঘাটটি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা। পাশাপাশি দ্রুত একটি ময়লার ভাগাড় নির্মাণের ওপরও জোর দেন। এছাড়া চরাঞ্চলসহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের প্রস্তাবও উত্থাপন করা হয়।

Tags: জাতীয় দুর্যোগফরিদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৯৩ শিশুর মৃত্যু, সবচেয়ে ছোট ৮ মাসের শিশু
  • শরীয়তপুর বিএনপির ক্লাব ভাঙায় ক্ষোভ, ঘেরাও ভূমি অফিস
  • রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত
  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত
  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম