Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ভূমিদস্যুরা রাতেই মাটি কেটে উৎসব

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ০৯, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধ
 বাকেরগঞ্জের কলসকাঠিতে মাটি খেকো ভুমি দস্যুদের কবলে পান্ড নদীর তীর। মাটি খেকোরা এখন দিনের পরিবর্তে রাতের আধারেই লোকচক্ষুর আড়ালে কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া ঢাপড় কাঠি, সাদীশ আমতলী এলাকায় পান্ডব নদীর তীরের কেটে মাটি বিক্রি করছে।

অবৈধভাবে নদীর তীরের এই মাটি কেটে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই কীর্তনীয়ার বিরুদ্ধে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কৌশল বদলে দিনের পরিবর্তে এখন মধ্যরাতে মাটি চুরি করেছে নিমাই কীর্তনীয়া চক্রটি।

সুত্র মতে জানা যায়, প্রশাসনের সাথে আঁতাত করে মাটি খেকো এ চক্রটি সমান তালে ভাসমান পল্টনে ভেকু মেশিন লাগিয়ে ফসলি জমি ও নদীর পাড় , খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এদিকে কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির ব্যপারে প্রশাসনকে জানিয়ে ফল পাচ্ছে না উপজেলার পাণ্ডব নদীর পাড়ের সাধারণ জনগন।

অবৈধ ভাবে নদীর তীরের মাটি কেটে ইট ভাটায় নেওয়া প্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে প্রশাসন যথেষ্ট সজাগ দৃষ্টি রাখছে,এবং আইনানুগ ভাবে এদের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হবে।

সংশ্লিষ্ট এলাকাবাসীরা জানান, মাটিখেকো ভুমি দস্যুরা আগে দিনরাত ২৪ ঘন্টা মাটি চুরি করতো এখন কৌশল বদলে দিনের চেয়ে রাতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে।

রাতে মাটি কাটার ব্যপারে মাটি ব্যবসায়ী একজনের সাথে কথা হলে তিনি জানান , পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর দিনে মাটি কাটতে একটু ঝামেলা হচ্ছে তাই এখন রাতেই মাটি কাটার কাজ চলে।

নদীর তীর কেটে ইটভাটায় মাটি বিক্রি এবং জনদূর্ভোগের সম্পর্কে সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান,মাটি কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের বরাতে, ও খোঁজ নিয়ে জানতে পেরেছি, এবং এ ব্যাপারে আইনানুগ ভাবে ব্যবস্হা নেওয়া হবে।

 

Tags: উৎসববাকেরগঞ্জমাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতে ঝুঁকিতে বাংলাদেশের দুই হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান
  • নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার, আহত ছেলে
  • ইরানকে ‘নিঃশেষ’ করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব মুসলিম দেশগুলো
  • বড় পর্দা মাতাতে ঈদে আসছেন চার নায়িকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম