শার্শা উপজেলা প্রতিনিধি
সকালের সময়ের শার্শা প্রতিনিধি সুমন হোসাইন প্রাণভয়ে বেনাপোল ছেড়ে স্বপরিবারে যশোর শহরে বসবাস করলেও এখনও তাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। যশোরের বেনাপোল পৌর এলাকার তাহাজ্জত হোসেনের ছেলে সাংবাদিক সুমন হোসাইন গত ৫ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত একটি জিডিতে একথা উল্লেখ করেছেন। যার জিডি নং- ৪৬৭।
উল্লেখিত জিডিতে বেনাপোল দিঘীরপাড় এলাকার আব্দুল হকের ছেলে কামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২ জনকে অভিযুক্ত করা হয়েছে। গত ৩ মার্চ সাংবাদিক সুমন হোসাইনকে অভিযুক্ত কামাল হোসেন তার ব্যবহ্নত মোবাইল নম্বর ০১৭১১২৭৪৭৮৬ থেকে ম্যাসেজ পাঠিয়ে হুমকি প্রদর্শন করে। এছাড়া মোবাইল নম্বর ০১৩৪০-৭২৩৫৩৪ থেকেও ফোন করে যশোরে সুমনের অবস্থান এবং তার সন্তানেরা কে কোথায় পড়াশোনা করে সে ব্যাপারেও খোঁজ খবর নেয় কিলার চক্র। হুমকি দাতারা যে কোন মূহুর্তে সাংবাদিক সুমনকে হত্যা ও তার সন্তানদের অপহরণ করতে পারে তিনি আশংকা করছেন।
এদিকে সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোল থেকে একটি কিলার গ্রুপ যশোর শহরে এসে তাকে স্বপরিবারে খুন-গুম করতে পারে বলে তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন। কারণ ইতিপূর্বে সাংবাদিক সুমন হোসাইন অভিযুক্তদের অপকর্ম নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদ প্রকাশ করার পর অপরাধীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ব্যাপারে সাংবাদিক সুমন হোসাইন জীবনের নিরাপত্তা চেয়ে যশোর পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

