Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৩ am ০৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুর কলেজ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞা এবং মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ।

ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি ও মানবসেবার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

 

Tags: টাঙ্গাইলদোয়া ও ইফতার মাহফিলবিএনপিমির্জাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে প্রতিবন্ধী কাওসারের মুদির দোকানে অগ্নিসংযোগ
  • স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
  • কারামুক্ত সাবেক মেয়র নজরুল সওদাগর
  • ফিলিং স্টেশন হামলায় ছাত্রনেতার মৃত্যু, টার্মিনাল অচল
  • খুলনায় জ্বালানি তেল ও এলপিজি গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম