Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪১ pm ০৭, মার্চ ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের লক্ষ্য করে হামলা চালাবে না।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর ধারাবাহিক হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, ইরান যদি ‘খারাপ আচরণ’ অব্যাহত রাখে, তাহলে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

তার ভাষায়, “পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে।” এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রেকর্ড করা বার্তায় জানান, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে শর্ত দেওয়া হয়েছে—সেসব দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের ওপর হামলা না হয়।

এদিকে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
  • মাগুরায় যমুনা ব্যাংকের উদ্যোগে যাকাত নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল
  • নওগাঁয় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম