Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর ধামইরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ০৭, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ জঘন্য ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মতিবুল ইসলাম ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মইশড় এলাকার মতিবুল ইসলাম ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে তার ফুপু ঘটনার বিষয়ে জানতে পারেন।

শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং রক্তপাত দেখে স্বজনরা তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে নওগাঁ জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন।

ঘটনাটি জানার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং অভিযুক্ত মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্ত মতিবুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিকভাবে শিশুটির পোশাকে ধর্ষণের আলামত পেয়েছেন। উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Tags: অপরাধধর্ষণের অভিযোগপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম