Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজালাল মাজারে রাজনৈতিক শোডাউন ও স্লোগান দেওয়ায় সমালোচনার মুখে এনসিপি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৪ am ০৬, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট 
সিলেটের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক শোডাউন ও স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।রাতে তারাবিহর নামাজের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কয়েকজন নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দরগাহ প্রাঙ্গণে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক সমর্থক দরগাহ এলাকায় জড়ো হন। একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। উপস্থিত অন্য নেতাকর্মীরাও স্লোগানে অংশ নেন।
স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘দিল্লি না ঢাকা’, ‘আজাদি না গোলামি’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পবিত্র দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগানকে অনভিপ্রেত ও অসম্মানজনক আখ্যা দেন।সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন- ‘একটি চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।’তার ভাষায়, ‘দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো শিষ্টাচারের পরিচয় নয় এবং এ ধরনের প্রবণতা রোধে সচেতন নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
Tags: নাসীরুদ্দীন পাটওয়ারীনাহিদ ইসলামশাহজালাল দরগাহসারজিস আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরুদায়িত্ব দিয়েছেন: বাণিজ্যমন্ত্রী
  • রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম
  • নাগরপুরে  জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • দিনাজপুরে পেঁয়াজ বীজ চাষে প্রথমেই জহুরুল হকের বাজিমাত
  • রাঙ্গামাটির বাঘাইছড়িতে সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম