Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে এক বিধবা বৃদ্ধার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

Bangla FMbyBangla FM
১২:০৪ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইল সদর উপজেলায় এক বিধবা বৃদ্ধার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের রতডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী শুভা রাণী বিশ্বাস নড়াইল সদর থানায় একটি অভিযোগ করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযুক্তরা একই গ্রামের মৃত গোবিন্দ অধিকারীর ছেলে শুসান অধিকারী ও সমীর অধিকারী। 

ভুক্তভোগী শুভা রানী অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত শুসান ছোটবেলা থেকে শুভা রানীদের বাড়িতে থেকে তাদের জমিতে কাজকর্ম করতেন। বছরখানেক আগে শুভা রাণীর স্বামী মারা যান৷ এরপর থেকে শুভা রাণী একাই বসবাস করতেন৷ একপর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর লোকজন নিয়ে শুভা রাণীর বাড়িতে এসে তাঁর ঘরবাড়ি ভেঙে ফেলেন। এসময় শুভা রাণী বাড়ি ভাঙতে বাঁধা দিলে শুসান বলেন, ‘তোমার স্বামী আমার জমি লিখে দিয়েছে, তোমরা আমাদের বাড়ি খালি করে দাও’।  বাধ্য হয়ে ওইদিনই শুভা রাণী নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেন।

শুভা রাণী বলেন, আমার স্বামী জমি লিখে দিলে তো আমি জানতাম। ওরা জাল দলিল করে জমি দখল করেছে। এ নিয়ে আদালতে ৩-৪ বছর ধরে মামলাও চলছে। ঘরবাড়ি ভাঙতে এলে আমি বাঁধা দিছিলাম, ওরে শোনেনি। পরে থানায় অভিযোগ দিয়ে এসে দেখি, ঘরের মেঝের মাটি পর্যন্ত কেটে ফেলেছে। গাছগাছালি কেটে ফেলেছে। 

জানতে চাইলে অভিযুক্ত শুসান বলেন, ‘ঘরবাড়িসহ এই জমি আমার কেনা। আমার ঘর-দরজা নষ্ট হয়ে গেছে, তাই ভেঙে নতুন করে ঘর করতিছি।’

জমির মালিকানা নিয়ে চলমান বিষয়টি স্বীকার করে শুসান বলেন,আমাকে জমিতে উঠতে না দেওয়ার জন্য মিথ্যা মামলা করেছে। মামলায় এখনো কারও পক্ষে রায় হয়নি। কিন্তু আদালত আমাকে জমিতে উঠতেও নিষেধ করিনি। তাই আমার বাড়ি আমি ভাঙছি। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিট অফিসার প্রেরন করি। জানাযায় নিজেরা নিজের বাড়ি ভেঙ্গে ঘর তৈরী করছে, জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৬ শিশু
  • সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
  • বান্দরবানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটক
  • ফরিদপুরে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন ও শিক্ষাকার্যক্রম
  • বান্দরবানে প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন হেলালকে বিএনপির সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম