Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জানা গেল ঈদের ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত কবে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৮ pm ০৪, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের সরকারি ছুটি আরও বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতকে আরও স্বস্তিদায়ক ও চাপমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী সরকার ছুটির প্রাথমিক সূচি নির্ধারণ করেছে।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি ১৯ ও ২০ মার্চ ঈদের আগে এবং ২২ ও ২৩ মার্চ ঈদের পর নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত হয়েছে। এতে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি মিলবে। তবে অতিরিক্ত দুদিন যোগ করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

গত বছর দীর্ঘ ছুটির কারণে ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ছিল। সেই অভিজ্ঞতার আলোকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও ছুটি বাড়ানোর পক্ষে মত দিয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ছুটি দীর্ঘ হলে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরতে পারবেন, ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ কমবে। তবে ছুটি কতদিন বাড়ানো হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিসভা বৈঠকেই।

Tags: ঈদছুটিসিদ্ধান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাঁটুর চোটে বিশ্বকাপ ও মৌসুম শেষ রদ্রিগোর
  • যশোরে ফার্সি ড্রেস আর জিন্স পাঞ্জাবিতে নজর শিশুদের
  • পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন
  • কাপ্তাইয়ের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে মায়রাম তনচংগ্যা
  • নজরুল ও রিজভীকে মন্ত্রণালয়ের অতিরিক্ত উপদেষ্টা দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম