Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২০ pm ০৩, মার্চ ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আলভী, তাঁর মা এবং সহকর্মী অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইকরার পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। গত রবিবার (১ মার্চ) ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

ইকরার মৃত্যুর সময় অভিনেতা আলভী ও অভিনেত্রী তিথি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৩ মার্চ) দেশে ফিরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিথি। আলভী কেন স্ত্রীকে শেষবার দেখতে আসেননি—এমন প্রশ্নের জবাবে তিথি বলেন, “অনেকেই বলছেন আলভী তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছেন, এটি একদমই ভুল কথা। আমরা পুরো টিমের সঙ্গে সোমবার দেশে ফিরেছি। ইকরা যেদিন মারা যান, সেদিনই ফেরার টিকিটের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তাৎক্ষণিক টিকিট পাওয়া যায়নি।”

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, আলভী ও তিথি প্রেমের সম্পর্কে জড়িত। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের দাবি, আলভী ও তিথির এই ‘পরকীয়া’র কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা শেষ পর্যন্ত তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

তবে এই প্রেমের গুঞ্জন সরাসরি অস্বীকার করেছেন তিথি। তিনি বলেন, “আলভীর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। দীর্ঘ চার-পাঁচ বছর একসঙ্গে কাজ করলে একজন সহকর্মীর সঙ্গে ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলেছি, এখনো বলছি—ইন্ডাস্ট্রিতে আলভী কেবলই আমার একজন ভালো বন্ধু।”

উল্লেখ্য, ইকরার পরিবারের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় আলভী ও তিথির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Tags: অভিনেতা জাহের আলভীআফরা ইভনাথ খান ইকরাইফফাত আরা তিথিবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান
  • বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন
  • মৌলভীবাজারে হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
  • যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
  • সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম