Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনপ্রতি বাস ও সিএনজি ভাড়া বাড়ানো হয়েছে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৯ pm ০৩, মার্চ ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রশাসনিক এক সভার বরাদ দিয়ে পরিবহনের ভাড়া বৃদ্ধির ঘোষনা দেওয়া হয়েছে। সিএনজি ভাড়া জন প্রতি সর্বনিম্ন ৩০ টাকা এবং সর্বোচ্চ জনপ্রতি ১০০ টাকা বাড়ানো হয়েছে। বাস ভাড়া বাড়ানো হয়েছে জনপ্রতি ২৩০ টাকা থেকে ২৫০ টাকা।

ঈদ উল ফিতর উপলক্ষে ভাড়া বাড়ানোর ঘোষনা দেওয়া হয়। তবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই বলেছেন মিটিং হয়েছে। কিন্তু ভাড়া বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়টি অপপ্রচার হিসেবে সোসাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা সদর থেকে জামালপুর, শেরপুর ও রৌমারী উপজেলায় প্রতিদিন ৪ শতাধিক সিএনজি চলাচল করে থাকে। বকশীগঞ্জ উপজেলা সদর থেকে রৌমারির ভাড়া ১৫০ টাকা। ঈদ উপলক্ষে জনপ্রতি ১০০ টাকা ভাড়া বাড়িয়ে জনপ্রতি করা হয়েছে ২৫০ টাকা। বকশীগঞ্জ সদর থেকে জামালপুর জেলা সদর দুরত্ব ৪০ কিলোমিটার। পূর্বে ভাড়া ছিলো জনপ্রতি ১০০ টাকা। বর্তমানে ৩০ টাকা বাড়িয়ে জনপ্রতি সিএনজি ভাড়া করা হয়েছে ১৩০ টাকা। বকশীগঞ্জ সদর থেকে শেরপুর জেলা সদরের সিএনজি ভাড়া ছিলো জনপ্রতি ৬০ টাকা। জনপ্রতি ভাড়া বাড়িয়ে বর্তমানে করেছেন ১০০ টাকা।

বকশীগঞ্জ উপজেলা থেকে প্রতিদিন শতাধিত বাস চলাচল করে থাকে রাজধানী ঢাকায়। পূর্বে জনপ্রতি ঢাকার ভাড়া ছিলো ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। বর্তমানে ভাড়া বাড়িয়ে করা হয়েছে জন প্রতি ৬৯০ টাকা। ঈদ উল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ টু ঢাকার ভাড়া জনপ্রতি বৃদ্ধি করা হয়েছে ৬৯০ টাকা। বর্তমান হিসেবে বকশীগঞ্জ টু ঢাকার ভাড়া জনপ্রতি বেড়েছে ২৯০ টাকা।

২ মার্চ বকশীগঞ্জ উপজেলা বাস মালিক সমিতি ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করে ঈদ উল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ভাড়া বৃদ্ধির অনুমোদন দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোসাল মিডিয়াতেও ভাড়া বৃদ্ধির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ভাড়া বৃদ্ধির বিষয়টি সোসাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, বাংলাদেশের কোথাও ভাড়া বাড়ানোর নজির নেই। সড়ক পরিবহনমন্ত্রী নিজেই ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহনের ঘোষনা দিয়েছেন। এর পর ভাড়া বৃদ্ধির প্রশ্নই আসেনা। তিনি বলেন, বর্তমান সরকার জনসাধারণের কোন প্রকার ভোগান্তি চায়না। কাজেই অযৌক্তিক ভাড়া বুদ্ধির তীব্র প্রতিবাদ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই জানান, পরিবহন ও বাজার মনিটরিং বিষয়ে সভা হয়েছে। কিন্তু ভাড়া বাড়ানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়টি সোসাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার করা হয়েছে। ভাড়া বাড়ানোর বিষয়টি সঠিক না। এ বিষয়ে সরকারিভাবে কোন নির্দেশনা আসেনি।

জামালপুর বিআরটিএ এর সহকারী পরিচালক আবু নাইম জানান, পরিবহনের ভাড়া বাড়ানো বা কমানোর বিষয়ে আমাদের কোন নির্দেশনা নেই বা উপরের কোন নির্দেশনা আসেনি। তাই ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ অবগত না।

এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে সে বিষয়ে পরিবহন মালিক সমিতির সাথে ২/৩ দিনের মধ্যে একটি সভা হবে।

Tags: বাসভাড়াসিএনজি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম