Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে:মঈন খান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৪ am ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন,“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে।”

তিনি বলেন,“১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তাতে নরসিংদীর পাঁচটি আসনই আমরা পেয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনে আমরা পুনরায় নরসিংদীর ৫টি আসনই জয়লাভ করেছি।”

ড. মঈন খান আরও বলেন,“শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ১০ সদস্যের কেবিনেট গঠন করেছিলেন, তার মধ্যে নরসিংদীর আবদুল মোমেন খান ছিলেন। তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমরা চাই নরসিংদীকে একটি মডেল জেলা হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত করতে।”

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন।

তিনি বলেন,“আমরা জনগণের কল্যাণে নরসিংদীকে নতুন করে সাজাতে চাই। নরসিংদীকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীকে একটি সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত নগরী হিসাবে গঠন করতে চাই।

ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি মুসলেমউদ্দীন ভুঁইয়া প্রস্তাব করেন,“মুসলেমউদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবদুল মোমেন খানের নামে নামকরণ করা হোক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, শিশু বিষয়ক সম্পাদক আবদুর রহমান খোকন, নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থী, নরসিংদী সদরের সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এছাকের ছেলে হারুন অর রশিদ, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন মৃধাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tags: আবদুল মঈন খাননরসিংদীবাংলাদেশবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাইখালীতে মতি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৪র্থ বর্ষপূর্তি জাদী পূজানুষ্ঠান
  • বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর ও ১ রেস্তোরাঁ
  • রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত
  • প্রতারণা মামলার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ আত্মসাতের অভিযোগ, এএসআই এর বিরুদ্ধে
  • তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম