Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ০১, মার্চ ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে তিন দল শেষ চারের টিকিট নিশ্চিত করলেও চতুর্থ দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে, তা নির্ধারণ হবে আজ রাতে। সুপার এইটের বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে যে দল জয় পাবে, তারাই সরাসরি চলে যাবে সেমিফাইনালে।

ঘরের মাঠে খেলা হওয়ায় ভারতকে অনেকেই ফেভারিট হিসেবে দেখছেন। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখলেও দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় হারের পর সূর্যকুমার যাদবের দল কিছুটা চাপে রয়েছে। বর্তমানে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ভারত।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও গ্রুপ পর্বে ছিল অপরাজিত। সুপার এইটে দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ক্যারিবিয়ানরা। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। ফলে আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের লড়াইটি রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান অবশ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই কথা বলছে। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল, যার মধ্যে তিনবারই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। ভারতের একমাত্র জয়টি এসেছিল ২০১৪ বিশ্বকাপে। দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৬ সালের সেমিফাইনালে, যেখানে ভারতকে ৭ উইকেটে হারিয়ে বিদায় করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং পরবর্তীতে শিরোপা জিতেছিল তারা।

দারুণ ছন্দে থাকা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কি পারবে স্বাগতিক ভারতের হৃদয় ভেঙে সেমিফাইনালে পৌঁছাতে, নাকি ঘরের মাঠে দাপট দেখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টিকে থাকবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে—তা দেখার অপেক্ষায় এখন পুরো ক্রিকেট বিশ্ব।

Tags: টি-টোয়েন্টি বিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড়লেখায় অবৈধ গ্যাস রিফিলে জরিমানা
  • তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়ের আভাস
  • বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সুন্দরবনে দু’মাস নিষেধাজ্ঞা শেষে কাঁকড়া আহরণের সুযোগ 
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম