দুই মাসের নিষেধাজ্ঞার পরে রোববার (১ মার্চ) থেকে সুন্দরবনের নদী ও খাল থেকে কাঁকড়া আহরণ আবার শুরু করেছেন উপকূলীয় জেলেরা।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সকাল ১১টা পর্যন্ত মোট ৭০৫ জন জেলে কাঁকড়া ধরতে প্রবেশ করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কাঁকড়ার প্রজনন মৌসুম জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস সুন্দরবনের নদী-খাল থেকে কাঁকড়া আহরণ নিষিদ্ধ ছিল। রোববার থেকে এই নিষেধাজ্ঞা তুলে উন্মুক্ত করা হয়েছে।

