Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারাদেশে খাল খনন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
দিনাজপুর প্রতিনিধি 
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশকে মরুকরণ থেকে রক্ষা করতে সারাদেশে খাল ও নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, পানিসংরক্ষণ ও কৃষিকে আরও শক্তিশালী করতে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন করা হবে। অল্প দিনের মধ্যে সারা দেশের সকল নদী, খাল, জলাশয় খনন করা হবে। খননের মাধ্যমে মরুকরনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে এবং পানি সংরক্ষণ করে দেশকে কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করবো। খাল খলন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময়ে ফসল বিদেশে রপ্তানি করেছিল। তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই পদক্ষেপই নিচ্ছি।
তিস্তা মহা পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন, দল এবং মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আরোও পরীক্ষা নিরীক্ষা চলছে। অল্প দিনের মধ্যে এ বিষয়গুলো সামনে আসবে। অল্প দিনের মধ্যে গঙ্গা চুক্তি, পদ্মা চুক্তি করতে হবে। সে বিষয়েও কুটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার মোতাবেক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডও দেয়ার প্রক্রিয়া চলছে। কাহারোল উপজেলার বলরামপুরে খাল খনন করে ৬ হাজার বিঘা জমি আবাদের আওতায় আসবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর -১ (বীরগঞ্জ কাহারোল) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রমুখ।
Tags: খাল ও নদী পুনঃখননপানিসম্পদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়
  • কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন: সাঈদ খোকন
  • প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির
  • সারাদেশে খাল খনন করে দেশকে মরুভূমি হওয়া থেকে রক্ষা করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম