রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখলে থাকা অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। দখল মুক্ত করার দুই ঘন্টা পর পুনরায় মহাসড়ক দখল করে নেয় ফুটপাত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান , ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকা ভুলতা গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে রূপগঞ্জ সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেনসহ আরো অনেকে।
অভিযান চালিয়ে মহাসড়কসহ সড়কের উভয় পাশের অবৈধ ফুটপাতে থাকা সবজির দোকান, কাপড়ের দোকানপাট ও মাছ বাজারসহ অন্যান্য পন্য সামগ্রী দোকানপাট উচ্ছেদ করে ঢাকা সিলেট মহাসড়ক দখল মুক্ত করা হয়।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করে চলে যাওয়ার পর ২ ঘন্টার মধ্যেই পুনরায় মহাসড়ক দখল করে ফুটপাতে দোকানপাট বসে পড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, উচ্ছেদ করার পর বার বার অবৈধ ভাবে বসলে এবার জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

