Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে ফুটপাত দখলে হকারদের দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৭ pm ২৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে হকারদের দোকান বসানোর কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছে। ফুটপাত পথচারীদের জন্য নির্ধারিত হলেও তা এখন দখল হয়ে থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন, ফলে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিশেষ করে অফিস সময় এবং ইফতারের পূর্ব মুহূর্তে যানজট ভয়াবহ আকার ধারণ করে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগী পরিবহনকারী যানবাহন চরম ভোগান্তির শিকার হচ্ছে। এতে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সামগ্রিক জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।

অভিযোগ রয়েছে, ফুটপাত দখলকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে এবং চাঁদার অর্থ ভাগাভাগি নিয়ে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ দখল উচ্ছেদ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরিকল্পিত বিকল্প ব্যবস্থার মাধ্যমে ফুটপাত ও সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হোক।

Tags: জনদুর্ভোগফুটপাতসাভার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১০ ফুট অজগর উদ্ধার
  • টাঙ্গাইলের কৃতি সন্তান সাবেক গভর্নর আহসান এইচ মনসুর
  • নীলফামারীতে বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন, বিশেষ অভিযানে মেশিন জব্দ
  • প্রথম বৈঠকেই কৃষকদের সুখবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম