সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনার উপস্থিতি টের পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টা করলে সেনার ওপর গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটে এবং জেএসএস (মূল)-এর সদস্যরা কাছের একটি স্কুল ভবনে লুকিয়ে পড়ে।
পরবর্তীতে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। পুনরায় গুলি বিনিময়ের ঘটনায় হ্লা মং মারমা (২৬) নামের জেএসএস সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে বান্দরবান জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানে এলাকা থেকে ১টি সাবমেশিনগান (SMG), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল অ্যামোনিশন, ১টি পিস্তল থলি, ১টি রাউটার, ৫টি খালি SMG খোসা এবং কিছু ভারতীয় মুদ্রাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

