Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীর গোলাগুলি: নিহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫১ am ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মো আলম বান্দরবান প্রতিনিধি 
বান্দরবানে সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসী (জেএসএস)  মধ্যে গোলাগুলি ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে ।
ঘটনাস্থল থেকে ১টি এসএমজি,২টি ম্যাগজিন ও ১৪৩ রাওন গুলি উদ্ধার করে সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুরুং বাজার ৫ কিলোমিটার দূরে সাইরণ পাড়াতে এই গোলাগুলি হয়।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার পরনে জলপাই রঙের পোশাক থাকাতে ধারণা করা হচ্ছে নিহত জেএসএসের সদস্য ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলাধীন সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে এক সন্ত্রাসী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, ৮ নম্বর ওয়ার্ডের সাইরন পাড়ায় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য পেতে দেরি হচ্ছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, রাত সাড়ে ৮টার দিকে মুরুংগো বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো দাফতরিকভাবে (অফিসিয়ালি) কিছু জানানো হয়নি।
Tags: গোলাগুলিবান্দরবানসেনাবাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত
  • ৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিলো তা জানালেন রাষ্ট্রপতি
  • এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, দায়িত্বে ৬ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম