Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে কিছু সবজির দাম চড়া, বাজারে স্বস্তির আভাস

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪০ am ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বাণিজ্য
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি :

পবিত্র রমজানকে সামনে রেখে দিনাজপুরের বাজারে বেগুন, লেবু, শসা ও কলার দাম কিছুটা চড়া থাকলেও শীতকালীন অধিকাংশ সবজির দাম সহনশীল পর্যায়ে রয়েছে। একই সঙ্গে ছোলা বুট, চিনি, সয়াবিন তেল ও বেসনের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে বাজার ঘুরে দেখা গেছে।

আজ রবিবার শহরের বাহাদুর বাজারের এন এ মার্কেট সবজি বাজারে সরেজমিনে দেখা যায়, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও চতুর্থ রমজানে এসে বেশ কিছু সবজির দাম নিম্নমুখী হয়েছে। এতে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

বাজারে প্রতি হালি সবরি কলা আকার ভেদে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা এবং শসা ৭০ থেকে ৭৫ টাকা কেজি। কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি—কেজি প্রতি ১২০ থেকে ১৫০ টাকা। টমেটো ও গাজর কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি আকারভেদে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

অন্যদিকে আলু কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি প্রতিটি ২০ থেকে ২৫ টাকা এবং সিম কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ও ফুলকপির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

নিত্যপণ্যের মধ্যে ছোলা বুট বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা। ভালো মানের বেসন ১২০ টাকা, মুসুর ডাল ১৪০ থেকে ২০০ টাকা এবং চিনি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল লিটার প্রতি ২০০ টাকা এবং বোতলজাত ১ লিটার তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, “রমজানের শুরুতে দাম একটু বেশি ছিল, এখন কিছু সবজির দাম কমেছে—এতে আমাদের জন্য একটু স্বস্তি হয়েছে।

আরেক ক্রেতা শাহিনা বেগম বলেন, “লেবু, শসা আর মরিচের দাম এখনো বেশি। এগুলো কমলে সাধারণ মানুষের জন্য ভালো হয়।

সবজি বিক্রেতা রফিকুল ইসলাম জানান, “রমজানের প্রথম দিকে চাহিদা বেশি থাকায় কিছু পণ্যের দাম বেড়েছিল। এখন সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।

অপর বিক্রেতা জাহিদ হোসেন বলেন, শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় এসবের দাম সহনশীল আছে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে আমাদের তদারকি অব্যাহত থাকবে।

সামগ্রিকভাবে কিছু পণ্যের দাম চড়া থাকলেও অধিকাংশ সবজির দাম সহনীয় থাকায় দিনাজপুরের বাজারে স্বস্তির আভাস দেখা যাচ্ছে।

Tags: রমজানসবজির দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো ৮ দোকান ও বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কোটি টাকা
  • মধ্যনগরে মাছ ধরতে নিখোঁজ কিশোরের মৃত লাশ উদ্ধার
  • সদরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, থানায় এজাহার
  • বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন
  • মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম