রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের কারণে আগামীকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংস্থার বার্তায় বলা হয়েছে, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার আওতাধীন সব গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।
কর্তৃপক্ষ গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

