Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির তোপের মুখে রুমিন ফারহানা

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তিনি পুস্পস্তবক অর্পণ না করেই ফিরে যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী-সমর্থকদের সহায়তায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি ও তার সমর্থকরা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন-এর নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, পরিকল্পিতভাবে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিতে বাধা দেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। তিনি বলেন, ‘আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে।

Tags: বিএনপিমাতৃভাষা দিবসরুমিন ফারহানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
  • বাংলাদেশ নারী ফুটবল দল পৌঁছালো অস্ট্রেলিয়ায়, এশিয়ান কাপ মিশনের প্রস্তুতি শুরু
  • রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের অফিস অবমুক্তের ঘোষণা
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম