Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলে ফুলে ভরে উঠল শহীদ মিনার, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার ঢল

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৭ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়, বাংলাদেশ
A A
0

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত ১২টা ১ মিনিট থেকে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খালি পায়ে, হাতে ফুলের তোড়া নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে ভিড় করেন। অনেকেই পরিবার-পরিজন ও সন্তানদের সঙ্গে এসে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানান।

প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান তিনি।

এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান। পরিবারসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন তারা।

পরে তিন বাহিনীর প্রধানরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এদিকে, প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি আজিমপুরে শহীদদের কবরে দোয়া-মোনাজাতে অংশ নেন।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছিলেন ভাষাশহীদরা। তাদের আত্মত্যাগের স্মৃতিতে একুশ আজ শুধু শোকের নয়, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে।

Tags: #একুশে_ফেব্রুয়ারি #শহীদ_দিবস #মাতৃভাষা_দিবস #ShaheedMinar #Ekushey #LanguageMovement #BanglaNews #Dhaka
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাঙ্গামাটি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
  • দ্রব্যের অতিরিক্ত মূল্য ও ওজনে কারচুপির অপরাধে ৩ দোকানে অর্থদণ্ড
  • জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
  • মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম