বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় আজ থেকেই কাজ শুরু করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সময়সীমা পেছানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া তিনি আশ্বস্ত করে বলেন, বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই এবং আসন্ন রমজানেও সরবরাহে সংকট হবে না।
এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

