রাজধানীর কারওয়ান বাজারের পর এবার পুরান ঢাকার আগা সাদেক সড়কের একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর তাদের হাতে পৌঁছায়। আগামাসি লেনের ৭ তলা ভবনের চতুর্থ তলায় এই কারখানায় আগুন লাগার পর ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

