দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে আজ (মঙ্গলবার) রাজধানীতে বিক্ষোভের আয়োজনের ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পরিকল্পনা ছিল।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণে অনিশ্চয়তা বিক্ষোভের মূল কারণ।
তবে পরে জামায়াত বিক্ষোভের ডাক বাতিল করেছে। এর আগে গতকাল সোমবার একই স্থানে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটও বিক্ষোভ করেছিল।

