Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪২ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস সোমবার রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আহ্বানে ১৮ মাস আগে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, আর এখন সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।

ভাষণে তিনি ৫ আগস্টের অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে বলেন, দিনটি ছিল জাতির জন্য এক মহামুক্তির মুহূর্ত। দেশ-বিদেশে থাকা বাংলাদেশিরা আনন্দে আবেগাপ্লুত হয়েছিল। তরুণ ছাত্রছাত্রীরা দৈত্যের মতো গ্রাস থেকে দেশকে মুক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। তবে সেই সময় দেশ ছিল অচলাবস্থায়—রাষ্ট্রীয় কার্যক্রম থমকে ছিল, চারদিকে অনিশ্চয়তা বিরাজ করছিল।

তিনি জানান, আন্দোলনের ছাত্রনেতারাই দেশকে সচল করতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেন এবং সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য তাকে আহ্বান জানান। তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং শুরুতে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেন। কিন্তু জাতির প্রতি কর্তব্যবোধের কথা স্মরণ করিয়ে দিলে তিনি রাজি হন।

১৮ মাস দায়িত্ব পালনের পর বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, আজ তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে জাতির সামনে উপস্থিত হয়েছেন।

এর আগে একই দিনে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি কার্যালয়ের কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Tags: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম