রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) রোজায় সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান।
স্কুল বন্ধ রাখার নির্দেশনার জন্য হাইকোর্টে রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

