জল্পনা কল্পনা শেষে মূখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, শাকিব খানের সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি তার। তাই নতুন করে বিয়ের কোনো প্রশ্নই আসে না।
ভালোবাসা দিবসে পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক তাকে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, “আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
শাকিব খানের বিয়ের গুঞ্জন নিয়ে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা; এখানে ‘অতীত’ বলে কোনো বিকল্প থাকে না।
শাকিবের সাথে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা সমাধানও হয়। তিনি জোর দিয়ে বলেন, তাদের কখনো ডিভোর্স হয়নি।
বুবলী কেবল শাকিব খানের সঙ্গে সংসারের বর্তমান অবস্থা নিয়েই সীমাবদ্ধ থাকেননি; নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেছেন।

