Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৯ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। এরপর শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় জামায়াত কর্মীরা। উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন এবং সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে ৫–৬টি বাড়িতে ভাঙচুরও হয়েছে।

আহতদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন হাসিনুর রহমানসহ দুইজন, বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Tags: নাটোরবাংলাদেশ জামায়াতে ইসলামীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম