Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরগুনা দুই আসনে হাত পাখা, ধানের শীষ জয়ী।

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২২ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

নাজমুল আহসান,বরগুনা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কেওড়াবুনিয়া পীর আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলিউল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ১৯৭ টি এবং না ভোট পড়েছে ৮৫ হাজার ৮২০টি।

বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ১২২টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট। এছাড়াও হ্যাঁ ভোট ১ লাখ ২০ হাজার ৯৯৭ ও না ভোট পড়েছে ৫৭ হাজার ৪৭৪টি

বরগুনা ১ আসনের এই বিজয়ের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদে কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ পেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে দলটির সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অপরদিকে বরগুনা ২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মনি এই নিয়ে ৪বার সংসদ সদস্য হয়ে পাথরঘাটা, বামনা ও বেতাগী এলাকার উন্নয়নে পূর্বের ন্যায় জোড়ালো ভূমিকা রাখবেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম