Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তালতলীতে ভোটকেন্দ্র থেকে ফেরার সময় ইউপি সদস্যকে কুপিয়ে আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৮ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে তিনি গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে কাজিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কী কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে, তা এখনো জানা যায়নি। আহত ইউপি সদস্য বর্তমানে অজ্ঞান অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মারামারির সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। এখনো ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমি এইমাত্র সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনবরগুনাবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম