Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই জানানো হবে

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৩ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দু’জন উপদেষ্টা এখনও সম্পদের হিসাব দেননি, বাকিরা ইতিমধ্যে তা জমা দিয়েছেন। তাদের সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনে কেমন ভোট পড়বে তা এখনও বলা যাচ্ছে না, তবে এটি সুষ্ঠু ও উৎসবমুখর হবে।

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, নভেম্বর থেকে তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তারা কেবল অনলাইনে সক্রিয়, মিছিল বা মাঠে তেমন উপস্থিতি নেই।

গণমাধ্যম সংক্রান্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে মিডিয়ার স্বাধীনতা বজায় ছিল। কোনো মিডিয়া হাউস বন্ধ হয়নি, এবং শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কিছু গণমাধ্যম পুনরায় চালু হয়েছে। এ সময় অনেক সংস্কারও হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন, যাদের মধ্যে সর্বাধিক ২১১ জন ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছেন বলে জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কাউকে ধরে নিয়ে সার্টিফিকেট নেওয়া ছিল না।

Tags: অন্তর্বর্তী সরকারউপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে
  • গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান
  • নির্বাচন ঘিরে রায়পুরায় দলীয় কোন্দল, মাঠে নামতে পারে পলাতকরা
  • চরমোনাইয়ের পীরের মতে জামায়াতে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল
  • নির্বাচনে অনিয়ম হলে এ অঞ্চলে আগুন জ্বলবে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম