Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদাবাজি থেকে মুক্তি চায় মানুষ, নির্বাচনে বসন্তর কোকিল বয়কট কর‌বে- হাসনাত আব্দুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in জাতীয়
A A
0
মো:দিল,সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত এক জনসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ দেখতে চায় না, তারা চাঁদাবাজি থেকে মুক্তি চায়। তিনি বলেন, জনগণ এখন অন্যায় ও দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘ইনসাফের যাত্রা’ জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও মন্তব্য করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলার জনগণ ‘বসন্ত’ ও ‘কোকিল’ প্রতীকের প্রার্থীদের বয়কট করবে। তার ভাষায়, এই নির্বাচন হবে চাঁদাবাজি ও দখলদার রাজনীতির বিরুদ্ধে গণরায়ের প্রকাশ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি চায়। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার হরণ করছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ১১ দলীয় জোটের শাহজাদপুর–৬ আসনের মনোনীত প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ এবং শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান। তারা ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন কামনা করেন।
এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।
Tags: চাঁদাবাজিনির্বাচনহাসনাত আব্দুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতে ইসলামী জান্নাতের মালিক নয়, প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু
  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কাপাসিয়ায় সেনাবাহিনীর শোডাউন
  • ঢাকার ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  • বাকেরগঞ্জে ধানের শীষের জনসভায় উপচে পড়া সমর্থন, এগিয়ে আবুল হোসেন খান
  • ভোটকেন্দ্র আগে গিয়ে ‘হ্যাঁ’ তে সিল মারবেন পরে মার্কা খুজবেন – স্বতন্ত্র প্রার্থী সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম