বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দলটির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হবে এই জনসভা, যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও আশাবাদ প্রকাশ করে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবারের ভোটে জনগণ ধানের শীষ প্রতীককে শুধু প্রতীক হিসেবে নয়, আবেগের সঙ্গে ধারণ করে ভোট দেবেন।
রিজভী আশা প্রকাশ করেন যে ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।

