Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৫ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজন করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বিগত পনেরো বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার হরণ হয়েছে। এখন জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনে চোখ রাখছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের পেশাদারিত্ব অপরিহার্য।”

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী কেন্দ্রভিত্তিক সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত ও আইনের আওতায় নিয়ে আসবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এখনই ব্যবস্থা নিতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

উপদেষ্টা সতর্ক করে বলেন, ব্যক্তি, দল বা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। দায়িত্বে অবহেলা, পক্ষপাত বা লোভের কারণে অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সকল প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনি আচরণবিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ রাজশাহী বিভাগের জনপ্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: প্রশাসনস্বরাষ্ট্র উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম