Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তা নিয়ে বড় প্রতিশ্রুতি, উত্তরবঙ্গ বদলের আশ্বাস জামায়াত আমিরের

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৫০ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News
A A
0
মোঃ শরিফ বিল্লাহ ,ডোমার উপজেলা প্রতিনিধি 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে কোনো বাধা উপেক্ষা করেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে দেশের স্বার্থই সর্বাগ্রে বিবেচনায় থাকবে। তিনি স্পষ্ট করে জানান, কোনো চাপ বা হুমকিতে তারা পিছপা হবেন না।
বুধবার বিকেলে নীলফামারীর ডালিয়া ব্যারেজ সংলগ্ন তিস্তার হেলিপ্যাডে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা একসময় এ অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু অব্যবস্থাপনার কারণে আজ তা দুঃখের প্রতীকে পরিণত হয়েছে। তিনি আশ্বাস দেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে তিস্তার প্রাণ ফিরিয়ে আনা হবে, নদীভাঙন ও শুষ্কতা দূর করা হবে।
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তিনি জানান, এই নদীকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। হাইড্রোপাওয়ার উৎপাদন, কৃষিজমিতে পর্যাপ্ত পানি সরবরাহ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা—সবই এই পরিকল্পনার অংশ হবে।
তিনি আরও বলেন, সংকটের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাজনীতিতে তারা বিশ্বাস করেন না। অতীত সরকারগুলোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও দমননীতির মাধ্যমে দেশকে বিভক্ত করা হয়েছে এবং জনগণ এখন পরিবর্তন চায়।
উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই অঞ্চলের মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। ভোট প্রসঙ্গে তিনি বলেন, সৎ ও জনবান্ধব রাজনীতির শক্তিই প্রকৃত ভোটের শক্তি। জনগণের বিজয়ই তাদের লক্ষ্য।
বিচারব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে আইনের চোখে সবাই সমান থাকবে। তরুণদের নেতৃত্বেই একটি উদ্যমী ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের। এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দুই জেলার সংসদ সদস্য পদপ্রার্থীরাও বক্তব্য রাখেন।
Tags: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম