Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গা ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in কর্মচারী আন্দোলন, জাতীয়, প্রশাসন
A A
0

কমল কৃষ্ণ দে
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, কর্পোরেশনের জাতীয়ভিত্তিক ও দাপ্তরিক কর্মচারী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট) বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ মাটিরাঙ্গা উপজেলা শাখা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং হইতে ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং এর মধ্যে দাবি বাস্তবায়ন নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলে জানান।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সভাপতি মামুনুর রশীদ।এসময় মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাব উপদেষ্টা মো. নুরআলম, মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মো. সানাউল্লাহ রাব্বি, সাধারণ সম্পাদক, মো. আব্দুর রউফ, কোষাধ্যক্ষ প্রফুল্ল ত্রিপুরা, মো. শরীফ আহাম্মদ সুমন সহ-সভাপতি প্রমুখ।

​দীর্ঘদিন ধরে বৈষম্য নিরসন এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতিপূর্ণ বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় আজ মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন দপ্তরের ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নেন। অবিলম্বে নতুন পে-কমিশন গঠন করে বৈষম্যহীন বেতন কাঠামো নির্ধারণ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ মাটিরাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

Tags: কর্মচারীদফামাটিরাঙ্গাসরকারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম