Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীঘিনালায় ১১ দলীয় জোটের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০২ am ০২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা করেছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। রোববার বিকেলে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।গণসংযোগকালে তিনি মেরুং বাজার, বেতছড়ি, রশিক নগর, আশ্রম এলাকা ও বোয়াখালী বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কার লিফলেট বিতরণ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন।

পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের রায়ে নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।গণসংযোগ কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খেলাফত মজলিসের সভাপতি আনোয়ার হোসেন মেয়াজী, খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আবদুল নোমান, দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহির উদ্দিন।এ সময় বক্তারা দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tags: ১১ দলীয়গণসংযোগপ্রার্থীবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম