কমল কৃষ্ণ দে,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর এলাকার মধ্যপাড়া ৪নং ওয়ার্ডে রবিবার (১ ফ্রেরুয়ারী) বিকেলে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।মাটিরাঙ্গা পৌর এলাকার মধ্যপাড়া ৪নংওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
অনুষ্ঠানে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম ও দিদার হোসেন সহ পৌর বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ওয়াদুদ ভূঁইয়া এই জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে অত্র খাগড়াছড়ির জনসাধারণের ভাগ্যউন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আজ একটি দল নিজেদের ‘বেহেশতের টিকিট’ বিক্রেতা হিসেবে জাহির করা শুরু করেছে। ধর্মীয় গোঁড়ামি করা এসব অপশক্তিকে বয়কট করুন।”
তিনি আরও বলেন, “পাহাড়ের শান্তি চাইলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।”

