Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পিসিবি প্রধান নাকভি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৩ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর বেশি সময় বাকি নেই, তবে এখনো পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আবারও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক শেষে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে। এর আগে অনিশ্চয়তার কারণে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠানও স্থগিত করে পিসিবি।

বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা মাথায় রেখে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে পিসিবি। সূত্র অনুযায়ী, বিশ্বকাপে অংশ না নিলে লাহোরে চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। সম্ভাব্য দলগুলো হবে—‘দ্য পাকিস্তান’, পাকিস্তান শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দল এবং আরও একটি নির্বাচিত স্কোয়াড—যেখানে খেলোয়াড়দের ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের মাটিতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। এ ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

এর আগে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ অংশগ্রহণ বিষয়ে শুক্রবার অথবা সোমবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। ৩০ জানুয়ারি সিদ্ধান্ত না এলেও আজ চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: খেলাধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপপাকিস্তান ক্রিকেট বোর্ডপ্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম