Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি; ৮ ঘণ্টা অচল চট্টগ্রাম বন্দর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৬ am ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি :

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে গতকাল শনিবার টানা আট ঘণ্টা কার্যত অচল ছিল চট্টগ্রাম বন্দর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানির পণ্যবাহী কনটেইনার ওঠানামা বন্ধ থাকে। আজ রোববারও একই সময় কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা।

দুই সপ্তাহ ধরে লাইটার জাহাজ সংকটে পণ্য খালাস ব্যাহত হওয়ায় বন্দরের বহির্নোঙরে যে জাহাজজট তৈরি হয়েছে, কর্মবিরতির ফলে তা আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল চট্টগ্রাম বন্দরে মোট ১০৮টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় ছিল, যার মধ্যে ১০৩টি ছিল বহির্নোঙরে। সাধারণত বন্দরে ৩০ থেকে ৩৫টি জাহাজ অপেক্ষমাণ থাকে।

কর্মবিরতির কারণে জিসিবি টার্মিনাল, সিসিটি ও এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার নামানো ও তোলার কার্যক্রম বন্ধ থাকে। এতে প্রায় ১ হাজার ৫০০ কনটেইনার আটকে যায়। তবে এনসিটির বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম সীমিত আকারে চালু ছিল।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, কর্মবিরতির কারণে ৮ ঘণ্টায় ১ হাজার ৫০০ কনটেইনার ওঠানামা করা যায়নি। আজও কর্মবিরতি হলে অনেক রপ্তানি পণ্য ফেলে জাহাজ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া দ্রুত বিচার আইন, ২০০২; সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার শ্রমিক নেতাকে গতকাল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হয়েছে। তাঁরা বিএনপিপন্থী শ্রমিক দলের নেতা বলে জানা গেছে। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে দুই দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতির কর্মসূচি দেওয়া হয়েছে।

সরকার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই চট্টগ্রাম বন্দরে অস্থিরতা বিরাজ করছে। গত বৃহস্পতিবার হাইকোর্ট এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রিট খারিজ করেন। এ আদেশের খবর ছড়িয়ে পড়ার পরই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম আহ্বায়ক শেখ নুরুল্লাহ বাহার বলেন, “এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বন্দরের সব ধরনের কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। আজও ৮ ঘণ্টার কর্মবিরতি চলবে।”

Tags: কর্মবিরতিচট্টগ্রাম বন্দরনিউমুরিং কনটেইনার টার্মিনাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • উজিরপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম