Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালী বিভাগ বাস্তবায়নসহ ৬ দাবি পূরণ করা হবে: ডা.শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৪ pm ৩০, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নোয়াখালীবাসীর ৬ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ঐতিহ্যবাহী জেলা হিসেবে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করা, নোয়াখালীকে সিটি করপোরেশনে রূপান্তর করা, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, কোম্পানীগঞ্জের মুছাপুরে ক্লোজার নির্মাণ ও সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন প্রশস্ত করার বিষয়ে নোয়াখালীতে আয়োজিত নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নোয়াখালী জেলার এই ছয়টি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নোয়াখালী জেলা জামায়াত কর্তৃক এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

জনসভায় লক্ষাধিক নেতাকর্মী সমাগম হয়। সকাল থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা জিলা স্কুল মাঠে সমবেত হলে কানায় কানায় পূর্ণ হয় মাঠ ।

জনসভায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও ১১ দলীয় জোটের নেতা আবদুল হান্নান মাসউদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tags: ডা.শফিকুর রহমাননোয়াখালী বিভাগবাস্তবায়নসহ ৬ দাবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ভাঙা-গড়ার গল্প নিয়ে আসছে ইয়াশ-ইভানার ‘একসাথে আলাদা’
  • কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • শরীয়তপুরে ভেজাল জুস কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ
  • উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম