Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোস্তাফিজকে খেলতে না দেওয়াকে ‘চরম অপমান’ দাবি জামায়াত আমিরের

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৪ pm ২৭, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সম্প্রতি আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচে খেলতে না দেওয়াকে দেশের জন্য ‘চরম অপমান’ হিসেবে মনে করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুর বলেন, “মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এই প্রতিভাবান ক্রিকেটারকে পার্শ্ববর্তী দেশ এমন ফ্রেন্ডলি ম্যাচে খেলতে না দেওয়ায় আমরা লজ্জিত। দেশের প্রতি ও ক্রিকেটের প্রতি এটি অত্যন্ত অপমানজনক।”

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। শফিকুর বলেন, “বোর্ড জানিয়েছিল, ‘এই ম্যাচ শ্রীলঙ্কায় হোক, আমরা খেলতে যাব’, কিন্তু আইসিসি তাদের দাবিকে মেনে নি। আমরা দুঃখিত এবং লজ্জিত।”

আইসিসির উদ্দেশে তিনি অনুরোধ করেন, “এখনও সময় আছে, আমরা অনুরোধ করি—আপনারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।”

উল্লেখ্য, কিছু উগ্রবাদী হুমকির কারণে ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল তখন ভারতে বিশ্বকাপ খেলবে না বলে ঘোষণা দেয়। পরে আইসিসি-বিসিবি বৈঠকের পর টাইগার দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

Tags: জামায়াতে ইসলামীর আমিরবাংলাদেশি পেসারমোস্তাফিজুর রহমানশফিকুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম