Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সহিংস ও পক্ষপাতদুষ্ট নির্বাচন ছাড়া জামায়াতের ক্ষমতায় আসার সুযোগ নেইঃ হর্ষবর্ধন শ্রিংলা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ২৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News
A A
0

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র সহিংসতা ও পক্ষপাতদুষ্ট নির্বাচনের মাধ্যমেই দলটি ক্ষমতায় যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত ইসলামী কখনোই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট কখনো পায়নি। অন্য রাজনৈতিক শক্তির সহায়তায় তারা টিকে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “কেউ না কেউ আগে তাদের সামনে এনে দেয়। এরপর নির্বাচন যদি অনিয়মপূর্ণ হয়, তবেই তারা ক্ষমতায় যেতে পারে। অন্যথায় সেটা একেবারেই অসম্ভব।”

বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রিংলা বলেন, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ভুল। এর প্রভাব দেশের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়া পরিবেশের ওপর নেতিবাচকভাবে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন ভারতের সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, “বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এটি একটি অন্তর্বর্তী সরকার, যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি।” সহজ ভাষায় তিনি বলেন, এই সরকার ক্ষমতা দখল করেছে।

শ্রিংলা আরও দাবি করেন, এই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হয়ে উঠবে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনজামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেইবাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনারভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েরাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম