Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ২১, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিকে লঙ্ঘন বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে ছোট ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে তিনি অবাস্তব ও নির্বাচন আচরণবিধির পরিপন্থী বলে মন্তব্য করেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয় এবং এটি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে।

এ সময় তিনি বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করেন এবং অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন আগের কমিশনগুলোর পথ অনুসরণ করছে।

গণমাধ্যম প্রসঙ্গে এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম কাজ করছে এবং অনেক গণমাধ্যম পক্ষপাতমূলক ভূমিকা রাখছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর শাপলা কলি প্রতীক পেয়েছেন। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, ওসমান হাদির বিচার দাবি তার নির্বাচনী এজেন্ডার অন্যতম বিষয়।

এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tags: জাতীয় নাগরিক পার্টিতারেক রহমাননাসীরুদ্দীন পাটওয়ারীনির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘনবিএনপির চেয়ারম্যানরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের তাহিরপুরে ওসির ঘুসকাণ্ডের তদন্ত সম্পন্ন
  • নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক
  • পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেফতার
  • রামপালে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১
  • জলঢাকায় নতুন কৌশলে প্রতারণা, সতর্ক করলেন ওসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম