Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাড়িভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির নতুন নির্দেশিকা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ২০, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজধানী
A A
0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশে জানুয়ারি মাসে বাড়িভাড়া বাড়ানোর প্রচলন আছে। যারা জানুয়ারিতে ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য জানিয়ে রাখছি—ভাড়া বাড়ানোর সময় হলো অর্থবছরের জুন–জুলাই। বাড়ি ভাড়ার ওপর ভিত্তি করে যে পরিমাণ ট্যাক্স দেয়া হয়, সেই হারে বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে।”

নির্দেশিকায় বলা হয়েছে—

  1. বাড়িওয়ালা অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী রাখবেন।

  2. ইউটিলিটি সার্ভিস (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিরবচ্ছিন্ন রাখাসহ দৈনন্দিন পরিষেবা নিশ্চিত করতে হবে। সমস্যা হলে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে জানাবে এবং দ্রুত সমাধান করতে হবে।

  3. বাড়ির ছাদ, বারান্দা ও উন্মুক্ত স্থানে (বাড়িওয়ালার অনুমোদনে) সবুজায়ন করা যাবে।

  4. অগ্নিকাণ্ড বা ভূমিকম্পসহ ঝুঁকি বিবেচনায়, বাড়িওয়ালা প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দিতে বাধ্য।

  5. ভাড়াটিয়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দেবেন; বাড়িওয়ালা রশিদ দেবেন।

  6. ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে; বাড়িওয়ালা কোনো নিরাপত্তা বা শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের আগে ভাড়াটিয়ার সম্মতি নেবেন।

  7. মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত প্রযোজ্য। ভাড়া বাড়ানোর সময় হবে জুন–জুলাই।

  8. দুই বছরের মধ্যে ভাড়া বাড়ানো যাবে না; পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক আলোচনায় পরিবর্তন সম্ভব।

  9. ভাড়া না দিলে বাড়িওয়ালা মৌখিক সতর্কতার পর দুই মাসের মধ্যে লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবেন।

  10. আবাসিক ভবনে দুই মাসের নোটিশে উভয় পক্ষ চুক্তি বাতিল করতে পারবে।

  11. বার্ষিক ভাড়া বৃদ্ধির সীমা সংশ্লিষ্ট এলাকার বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না।

  12. লিখিত চুক্তিতে ভাড়া, করণীয় ও চুক্তির শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

  13. ১–৩ মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না।

  14. ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে; ভাড়া নির্ধারণে উভয় পক্ষের প্রতিনিধি সহায়তা করবেন।

  15. সমস্যা সমাধান ওয়ার্ড বা জোনভিত্তিক সমিতির মাধ্যমে করা হবে; প্রয়োজন হলে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে জানানো যাবে।

  16. নির্দেশিকাটি মানা নিশ্চিত করতে এবং অভিযোগ বা জটিলতা থাকলে সিটি করপোরেশন সভা আয়োজন করবে।

ডিএনসিসি আশা করছে, এই নির্দেশিকা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে স্বচ্ছ ও ন্যায্য সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে।

Tags: গুলশান-২ঢাকা উত্তর সিটি করপোরেশনভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম