Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেসি কাণ্ডে জামিন পেলেন আয়োজক শতদ্রু

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫২ pm ২০, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

লিওনেল মেসির ভারত সফরের বিতর্কিত আয়োজক শতদ্রু দত্ত অবশেষে জামিন পেয়েছেন। সোমবার বিধাননগর আদালত ১০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।

শতদ্রুর আইনজীবী আদালতে যুক্তি দেন, মামলার তদন্তে বর্তমানে কোনো বিশেষ অগ্রগতি নেই, তাই তাকে পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন নেই। যদিও সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন, আদালত উভয় পক্ষের প্রশ্ন-উত্তর শেষে শতদ্রুর আবেদন মঞ্জুর করেন।

এর আগে তার জামিনের আবেদন খারিজ হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার তিনি মুক্তি পান। গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েক হাজার দর্শক চড়া মূল্যে টিকিট কিনেও সাধারণ মানুষ মেসিকে দেখার সুযোগ পাননি বলে অভিযোগ ওঠে। মেসি মাঠ ত্যাগের পর উত্তেজিত জনতা গ্যালারির চেয়ার ভাঙচুর শুরু করে, যা নিয়ে পুলিশ শেষ পর্যন্ত শতদ্রুকে গ্রেফতার করে।

শুনানির সময় আইনজীবী আরও প্রশ্ন তোলেন, মামলার অন্যান্য অভিযুক্তরা আগেই জামিন পেয়েছেন, তাহলে শতদ্রুকে কেন আটকে রাখা হবে। আদালত এই যুক্তি বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।

Tags: আয়োজক শতদ্রু দত্তভারত সফরলিওনেল মেসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী মেডিকেলে উদযাপিত ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’
  • আমরা গোলামি নয়, আজাদির রাজনীতি চাই’
  • ভূরুঙ্গামারীতে চায়ের দোকানেই তৈরি হচ্ছে নির্বাচনি উত্তাপ
  • ঝালকাঠিতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
  • শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের উপস্থিতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম